ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। ছয়টি দল নিয়ে খেলা হবে। সোনালী ব্যাংক, পুলিশ, বিকেএসপি, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীসহ সার্ভিসেস দলগুলো এই আসরে লড়াই করবে। বিকাল সাড়ে তিনটায় নৌবাহিনী ও সোনালী ব্যাংক মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন ১ লাখ, রানার্সআপ ৫০ হাজার টাকা ছাড়াও সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার জন্য থাকবে ১০ হাজার টাকা করে পুরস্কার।