নরসিংদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নেন মিডিয়া কর্মী, উন্নয়ন কর্মী, এনজিও প্রতিনিধি এবং পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মী বৃন্দ। অনুষ্ঠানে কৈশোরকালীন মাতৃত্ব রোধ কল্পে বিভিন্ন মতামত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগ নরসিংদীর উপপরিচালক অরবিন্দু দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী সদর উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা নিহারুজ্জাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার।