নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুখদেবপুর-বানিয়াহারী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রুনা আক্তারের (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের সুখদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুনা বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। বিষয়টি রহস্যজনক এবং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে সন্দেহে পিতা রফিকুল ইসলাম ও সত্মা হেপী আক্তারকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের কোর্টে সোপর্দ করা হয়। নিহত ঐ স্কুলছাত্রীর লাশ নেত্রকোনার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. শওকত আলী জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।