গৃহহীনদের প্রধানমন্ত্রীর বাসভবন পিছু হটলেন জেরেমি করবিন!

ব্রিটেনের বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন অঙ্গীকার করেছিলেন, তাল দল আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রীর চেকার্স কান্ট্রির সরকারি বাসভবনটি গৃহহীনদের জন্য দান করা হবে। শতাব্দী পুরানো এই বাড়িটি দায়িত্বরত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দান করা হয়েছিল ডাউনিং স্ট্রিটের ব্যস্ততা থেকে অবকাশ যাপনে বাড়িটি ব্যবহারের জন্য। তবে বৃহস্পতিবার আইটিভিকে দেওয়া সাক্ষাত্কারে করবিন বলেন, ‘বিষয়টির সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে কিছু বিষয় জানা দরকার। সত্যিকার অর্থে কারা বাড়িটির মালিক তা সম্পর্কেই আমি জানি না। আমি কখনো সেখানে ছিলাম না, জানি না জায়গাটি কেমন।’ - ডেইলি মেইল