বাগদানের দিনই সবাইকে জানাতে চেয়েছি:এমা

বিভিন্ন সময় প্রেমের প্রসঙ্গ নিয়ে শিরোনামে এসেছেন অস্কারজয়ী হলিউড তারকা এমা স্টোন। বিষয়টি নিয়ে নিশ্চিত করে এমা বলেননি কখনো। তবে এ নিয়ে কোনো বিতর্কেও জড়াননি তিনি। তবে এবার সকল নাটকীয়তার অবসান হলো। নিজের সম্পর্কের কথা জানালেন এই হলিউড সুন্দরী। তবে সেটিও কোনো বড় পরিসরে নয়। বাগদান শেষ করেই সবাইকে জানান তিনি। চিত্রনাট্যকার ও পরিচালক ডেভ ম্যাকক্যারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

গত বুধবার ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায় ডেভ ম্যাকক্যারি ও এমা স্টোন হাসছেন। আর এমার অনামিকায় জ্বলজ্বল করছে বাগদানের হিরার আংটি। তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করে পিপল ম্যাগাজিন।

আরো পড়ুন: আমার কোন মোবাইল নেই: ট্রাম্প

এমা বলেন, ‘সম্পর্ক নিয়ে অনেকবার প্রশ্নের মুখে পড়েছি। এটা ব্যক্তিগত রাখাটাই আমার ইচ্ছে ছিল। তবে বাগদানের দিনই সবাইকে জানাতে চেয়েছি।’

উল্লেখ্য, ‘ম্যানিয়াক’ ওয়েব সিরিজের এই অভিনেত্রী ২০১৭ সাল থেকে প্রেম শুরু ডেভ ম্যাকক্যারির সঙ্গে ।

ইত্তেফাক/বিএএফ