কো লা জ ২

  সংলাপ নীরব চন্দন  ছবি সংগৃহীত

সরে দাঁড়ান। আমারে একটু চান্স দিন প্লিজ।

ভাই, আপনি তো চান্স পাবেন-ই। তবুও চিল্লাচ্ছেন কেন?

ও মা গো, আমার কী হবে? দয়া করে আমার দিকে একটু খেয়াল করুন।

আজ গরিব বলে এত পিছনে পড়ে রয়েছি।

আমি কই?

আপনি যেখানেই থাকেন না কেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমারে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না।

 

সবাইকে কিন্তু সাবধান করে দিচ্ছি। আমার ছবি স্পষ্ট না হলে খবর আছে সবার।

আপা গো, আমার মুখটা একটু দেখানোর সুযোগ দেন।

আরে থামেন আপনি। আমারে এখান থেকে বাহির হওয়ার সুযোগ দেন আগে।

পেঁয়াজ পরে মাপা যাবে। আগে ভালো করে একখান ছবি তুলে নিই।

এই যে ক্যামেরাম্যান ভাই, দেখুন তো আমার স্টাইলটা ঠিক আছে কি না?