কানসাটের জমিদার বাড়ি সংস্কারের দাবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জের ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়ি সংস্কারের দাবিতে শনিবার মানববন্ধন করেছে উপজেলার তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন ও কানসাট নিউজ পাঠক ফোরামের আয়োজনে এবং কানসাট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কানসাট গোপালনগর মোড়ে আয়োজিত মানববন্ধনে কানসাট নিউজ পাঠক ফোরামের চেয়ারম্যান মোহা. ইমরান আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মো. বেনাউল ইসলাম।