নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগরে শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি প্রতিবন্ধীদের মধ্যে এই হুইল চেয়ার তুলে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রভাষক নির্মল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।
।