নেত্রকোনায় লোকসংগীত ও পথনাটক মঞ্চায়ন

নেত্রকোনা প্রতিনিধি

বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে দাতাসংস্থা ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ) এর সহযোগিতায় অসাম্প্রদায়িকতা, শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং উগ্রবাদ প্রতিরোধে গতকাল শনিবার দিনব্যাপী লোকসংগীত অনুষ্ঠান ও পথনাটক মঞ্চায়িত হয়েছে। লোকসংগীত ও পথনাটকে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাসহ উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন বার্তা প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী। নারী প্রগতি সংঘের উদ্যোগে নেত্রকোনা জেলায় ৯টি লোকসংগীত ও পথনাটকের আয়োজন করা হয়।