নেত্রকোনা ট্র্যাজেডি দিবস
নেত্রকোনা প্রতিনিধি
আজ রবিবার ৮ ডিসেম্বর। নেত্রকোনা ট্রাজেডি দিবস। নেত্রকোনায় বোমা হামলার ১৪তম বছর। ২০০৫ সালের এই দিনে নেত্রকোনা শহরের অজহর রোডস্থ উদীচীর অফিসের সামনে জেএমবির বোমা হামলায় আত্মঘাতী হামলাকারীসহ আট জন নিহত হন। এ উপলক্ষ্যে আজ সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা। এ সময় শহরের রাস্তায় চলবে না কোনো যানবাহন, হাঁটবে না কোনো পথচারী। সকাল ১০টা ৪০ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই সকলেই নিজ নিজ কাজ ফেলে রেখে রাস্তায় নেমে আসবে। শ্রদ্ধা জানাবে ৮ ডিসেম্বর বোমা হামলায় নিহতদের প্রতি। পাশাপাশি ঘৃণা জানাবে ধর্মান্ধ দেশদ্রোহী জঙ্গিগোষ্ঠীকে।