কেশবপুরে গাজাসহ গ্রেফতার এক

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুর থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর গ্রামের মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে আনারকে গ্রেফতার করে। এ সময় তার বসতঘর থেকে ঐ গাঁজা উদ্ধার করা হয়।  কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ বলেন, আনোয়ার হোসেন ওরফে আনারকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।