স্পোটস রিপোর্টার
১৯৯৯ সালে দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে অষ্টম এসএ গেমস ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এসএ গেমস ফুটবলের অনূর্ধ্ব-২৩ নেপালের বিপক্ষে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল মুখোমুখি হবে। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। নেপাল ৭ পয়েন্ট পেলেও ফাইনাল নিশ্চিত নয়। গতকাল ভুটান শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। গতকাল ভুটান এবং শ্রীলঙ্কার ম্যাচের ফলাফল আজকে নেপালের বিপক্ষে বাংলাদেশের করণীয়টা নির্ধারণ করে দিয়েছে। আজ জিততেই হবে বাংলাদেশকে।
নেপালের যত দুর্ভাবনা বাংলাদেশ নিয়ে। এদিকে বাংলাদেশ বাঁচামরার লড়াইয়ে নেপালের বিপক্ষে জয় পাওয়ার জন্য মরিয়া। দলের ইংলিশ কোচ জেমি ডে খুব দুর্ভাবনায় রয়েছেন। ফাইনালে উঠতে পারছেন কি না। তবে তিনি নেপালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সুবিধা একটাই, সেটা হলো খেলায় নামার আগেই আমরা পুরো প্ল্যানটা করে নামতে পারছি। কারণ আগেই জানতে পারছি কী করতে হবে।
বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানের কাছে হেরেছিল। মালদ্বীপের বিপক্ষে ড্র। শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট। বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে জয় পেয়েছে মাহবুবুর রহমান সুফিলের গোলে।
শ্রীলঙ্কার বিপক্ষে সেরা একাদশে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে বাদ দিয়ে সুফিলকে নামিয়েছিলেন কোচ জেমি ডে। পরে জীবনকে মাঠে নামিয়ে সুযোগ দিলেও জীবন আবারও ব্যর্থ হয়েছেন। গোল মিস করেছেন। ওপেন নেট পেয়েও গোল করতে পারেননি তিনি। এই স্ট্রাইকার জাতীয় দলকে ম্যাচের পর ম্যাচ ভোগাচ্ছেন। তার পরও তাকে জাতীয় দলে রাখা হয়েছে। অন্য কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না।
জীবনের ব্যর্থতার কারণে কাতার বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অনেক সুযোগ পেয়েও বাংলাদেশ গোল পায়নি। গোল বঞ্চিত করেছেন জীবন। তার পরও রহস্যজনক কারণে জীবনকেই কেন একাদশে রাখা হতো, তা বলা কঠিন। তবে জীবন ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ গোল পেয়েছিল, সে প্রমাণ পেয়েছেন কোচ জেমি ডে।
আজকে নেপালের দশরথের মাঠে বাংলাদেশের বিপক্ষে ফুটবল লড়াইয়ে উপচে পড়া দর্শক হবে, সেটা নিশ্চিত করেই বলা যায়। কারণ, গেমস ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল খেললেও বাংলাদেশ ও নেপাল ফুটবল ম্যাচ সব সময় বাড়তি আকর্ষণ তৈরি করে। নেপালের মাঠে খেলা হলে নেপালিরা উত্সবে মেতে ওঠেন।