বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

স্পোর্টস রিপোর্টার

সব আয়োজন সম্পন্ন। আজ হবে উদ্বোধনী অনুষ্ঠান। ১২ তারিখ থেকে মাঠে গড়াবে খেলা। তার আগে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে আকাশ ডিটিএইচ। বেক্সিমকো কমিউনিকেশনসের এই পণ্যটির নাম থাকবে এবার বিশেষ আয়োজনের বিপিএলের সঙ্গে।

টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আকাশ ডিটিএইচ ও বেক্সিমকো কমিউনিকেশন কর্তৃপক্ষকে আমাদের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জানাই।’