বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি

ইত্তেফাক রিপোর্ট

বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের দিন ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, ১৫ ডিসেম্বর বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ ও পরে শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবরে পুষ্পমাল্য অর্পণ, ১৭ ডিসেম্বর ঢাকা বিজয় শোভাযাত্রা এবং বিজয় দিবসের আলোচনা সভা। বিজয় দিবসে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করবে বিএনপি। দিবসটি উপলক্ষ্যে তারা পোস্টারও প্রকাশ করবে। গতকাল শনিবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।