আফগানিস্তানের তালেবানের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল কাতারে এই আলোচনা শুর হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জালমে খলিলজাদ। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা স্থগিত করার তিন মাস পর ফের আলোচনা শুরু হলো। আশা করা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে আফগান সরকারের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনার পথ খুলবে এবং দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটবে। -আল জাজিরা