ভারতে অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবেন ৪৮ জন শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে ওই পিটিশন দাখিল করা হবে। এতে শীর্ষ আবেদনকারী হিসেবে থাকবেন অর্থনীতিবিদ প্রভাব পাটনায়েক। মানবাধিকার কর্মী ও সাবেক সরকারি কর্মকর্তা হর্শ মন্দার জানিয়েছেন, শীর্ষ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দাবিতে ৯ ডিসেম্বরের আগেই এই আপিল করা হবে। আবেদনকারীদের মধ্যে আরো থাকবেন ইতিহাসবিদ ইরফান হাবিব, লেখক ফারাহ নাকভি, সমাজবিজ্ঞানী নন্দিনি সুন্দরসহ প্রমুখ। —দ্য প্রিন্ট