ভারতে মাটির পাত্রে রেখে জীবন্ত কবর দেওয়া যে মেয়ে শিশুটিকে গত অক্টোবরে উদ্ধার করা হয়েছিল, সে এখন পুরোপুরি সুস্থ বলে চিকিত্সকরা জানিয়েছেন। গুরুতর অবস্থায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তার রক্তে দূষণ এবং বিপদজনক মাত্রার প্লাটিলেট কাউন্ট ছিল। তবে এখন তার ওজন বেড়েছে, শ্বাসপ্রশ্বাস ও প্লাটিলেট কাউন্ট স্বাভাবিক হয়েছে বলে বিবিসিকে জানান তার চিকিত্সক রাভি খান্না। এখনো তার বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি। বাধ্যতামূলক একটি নির্দিষ্ট সময় পরে তাকে দত্তক দেওয়া হবে। এখন সে উত্তরপ্রদেশের বারেইলি জেলার শিশু কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। —বিবিসি