যুক্তরাষ্ট্রে বন্দি এক বিজ্ঞানীর মুক্তির বিনিময়ে গুপ্তচরবৃত্তির দায়ে কারাবন্দি এক চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষককে মুক্তি দিয়েছে তেহরান। গুপ্তচরবৃত্তির দায়ে ২০১৬ সালে ইরানে গ্রেফতার করা হয়েছিল চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষক সিউয়ে ওয়াংকে। আর গত বছর ইরানি স্টেম সেল বিশেষজ্ঞ মাসুদ সোলেইমানিকে শিকাগো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ টুইটার বার্তায় জানান, আমি অত্যন্ত খুশি যে প্রফেসর মাসুদ সোলেইমানি এবং ওয়াং খুব শিগগিরই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পারবেন। যুক্তরাষ্ট্র এবং ইরান বন্দি বিনিময়ে মধ্যস্থতা করায় সুইজারল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছে। —বিবিসি