যৌন হয়রানির বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে #মি'টু আন্দোলন। সোশ্যাল সাইটে নিজেদের ভয়ানক অতীত নিয়ে মুখ খুলছেন একের পর এক নারী। মি'টু আন্দোলনটি পশ্চিম ভারতে শুরু হলেও তারা ভারতসহ সারাবিশ্বের নারীদের হয়রানির বিপক্ষে সরব হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
সাক্ষাতকারে শাহরুখ বলেন, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির বিরুদ্ধে এই আন্দোলন যে ভূমিকা পালন করছে তা প্রশংসনীয়। তবে মূলধারার সিনেমাতে বিষয়টি গভীরভাবে প্রবেশ করেনি।
শাহরুখ খান মনে করেন, ‘সমান্তরাল সিনেমা সর্বদা দুর্গ ধরে রেখেছে। আমাদের মেনে নিতে হবে খুব বেশি মানুষ নারীদের যৌন হয়রানি করেন না। যৌন হয়রানির করা মানুষের সংখ্যা সর্বত্র অল্প। সিনেমাটিক ওয়ার্ল্ড এবং মিডিয়া জগতে মি’টু আন্দোলন এখন আমাদের আরও সচেতন করেছে।’
শাহরুখ বলেন, ভারতে বিনোদন এবং ব্যস্ততার সংমিশ্রণ দরকার। এখানে দাঙ্গাল, বজরঙ্গি ভাইজান এবং চাক দে র’ মতো ছবি হওয়া উচিত!
ইত্তেফাক/বিএএফ