ইউটিউবের ভিডিওতে বাফারিং হলে

এমনকার সময়ে ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইউটিউব। প্রতি দিন এই প্ল্যাটফর্মে অনেকই ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে থাকেন। ইউটিউবে ধীরগতির ভিডিও দেখতে গিয়ে আবার বিরক্তও হচ্ছে কেউ কেউ। কিছু পদক্ষেপ নিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাফারিং এড়ানোর উপায়।

রেজুলেশন কমিয়ে নিন :ইচডি (৭২০ পি) ও ফুল এইচডি (১০৮০ পি) মানের ভিডিও স্ট্রিমিংয়ের জন্য দ্রুত গতির ইন্টারনেট থাকতে হবে। কিন্তু অনেকের ইন্টারনেটের গতি কম থাকে। এক্ষেত্রে ইউটিউব ভিডিওর রেজুলেশন কমিয়ে বাফারিং এড়ানো সম্ভব। গতি অনুযায়ী এই রেজুলেশন নির্বাচন করতে হবে।
এজন্য ব্রাউজার কিংবা অ্যাপ হতে ভিডিও দেখার সময় ভিডিওর সেটিংস আইকনে ক্লিক করে রেজুলেশন কমিয়ে নিতে হবে।

ব্রাউজার যাচাই করুন:পিসিতে ব্রাউজার ব্যবহার করে ইউটিউব দেখার সময় ইন্টারনেটের গতি ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় বাফারিং হয়। এটি সমাধানে ব্রাউজারের ডেটা ও ক্যাশ ফাইল ক্লিয়ার করতে হবে। অপশনটি ব্রাউজারের সেটিংসে পাওয়া যাবে। এছাড়া, ইন্টারনেট ব্রাউজারটিকে সবসময় হালনাগাদ সংস্করণে ব্যবহার করতে হবে।

মোবাইল অ্যাপের ডেটা মুছে ফেলুন :অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপ দীর্ঘদিন ব্যবহারের ফলে সেটি অনেক ডেটা জমা করে ফেলে। এর দরুন ইউটিউব ভিডিও চলতে ধীরগতি হতে পারে। এই সমস্যা সমাধানে ইউটিউব অ্যাপের ডেটা মুছে ফেলতে হবে কিংবা অ্যাপটিকে একবার আন-ইন্সটল করে পুনরায় নতুন  করে ইন্সটল করে নিলে সমস্যা সমাধান হবে।

 

 

০