বিগব্যাশে এবার নারী কোচ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের প্রথম নারী কোচ হলেন জুলিয়া প্রাইস। সাবেক অজি উইকেটরক্ষক আসছে মৌসুমে বিবিএলে ব্রিসবেন হিটে কোচ ড্যারেন লেহম্যানের সহকারী হিসেবে কাজ করবেন। এর আগে নারী বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসকে তিন বছর কোচিং করিয়েছিলেন তিনি। গতকাল স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল সেভেনকে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘এ কথা স্বীকার করে নিতেই হবে যে, এ নিয়ে ভেতরে একটা রোমাঞ্চ কাজ করছে আমার। ছেলেদের সঙ্গে কাজ করার জন্য এবং মেয়েদের থেকে কোন কোন দিকে ভিন্ন ভাবে কাজটা করে থাকে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।’