কিশোরগঞ্জ প্রতিনিধি
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল শনিবার রাতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে। এ সময় দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলো—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ আমকান্দি গ্রামের মো. মুরতুজ আলী এবং একই উপজেলার নতুন বাজার (বাগবাড়ী) এলাকার মো. মোশারফ হোসেন।
জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে বলে র্যাবের উপপরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা হয়েছে।