কালিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় মামলা

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় তামান্না (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার দুপুরে নিহতের বাবা আখতার হোসেন বাদী হয়ে কালিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহত তামান্নার স্বামী শিপন শেখ, শ্বশুর রব্বেল শেখ ও শাশুড়ি জেলেখাসহ পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, উপজেলার খড়রিয়া গ্রামের আকতার হোসেনের মেয়ে তামান্নার পারবিষ্ণুপুুর গ্রামের রব্বেল শেখের ছেলে শিপন শেখের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়। যৌতুক দাবিতে শাশুড়ির নির্যাতনে তামান্না প্রায়ই বাবার বাড়ি চলে যেতেন। গত শুক্রবার তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী ও তার পরিবারের লোকজন।