হ্যাঁ, অনেকের কথাই মনে পড়ছে। শুরুতেই মনে পড়ছে উজ্জ্বল মানুষগুলোর কথা। আমার বন্ধুদের কথা। এর মধ্যে যেমন নূর (আসাদুজ্জামান নূর) আছে। জিয়াউদ্দীন তারিক আলী আছে। আমার কাজিনরা আছে। যেমন শাহেদ, আমার খালাতো ভাই। আমার ছোট বোনটার কথাও বলবো। ও মারা গেছে। সবসময় আমার খেয়াল রাখতো। এ রকম আরো অনেকে আছে। নাটকের লোকেরা আছে। এত নাম যে তা বলে শেষ করা যাবে না। তাদের সাপোর্ট না পেলে আমার পথচলাটা সত্যিই কঠিন হয়ে যেত। আবার নতুন করে কাজ যখন শুরু করলাম তখন নাগরিকের তরুণ মানুষগুলোর কথাও আমাকে বলতে হবে। পান্থ শাহরিয়ারের মতো এখনকার নাগরিকের ছেলেমেয়েদের কথাও আমাকে বলতে হবে। আর সারার কথা তো সর্বাগ্রে বলতে হয়। বলতে হয় পরিবারের সদস্যদের কথা। আমার জীবনে এদের অবদান চিরস্মরণীয়।
ক্যারিয়ারে স্মরণীয় মানুষগুলো প্রসঙ্গে
নাট্যব্যক্তিত্ব আলী যাকের