ফুটপাতে হাঁটার অধিকার চাই

ঢাকার নাগরিকরা ফুটপাত ও রাস্তার পাশ দিয়ে হাঁটতে চায়। কিন্তু ফুটপাত দখল আর রাস্তার পাশও দখল। সর্বত্রই  হকাররা দখল নিয়েছে। সংশি­ষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আবেদন—আর নীরবতা নয়, দপ্তর থেকে বেরিয়ে এসে এবার ফুটপাত ও রাস্তা দখলী হকারদের চির জনমের তরে উচ্ছেদ করার জন্য যা যা করা তাই করুন।

লিয়াকত হোসেন খোকন

ঢাকা

 

 

 

০