ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সওজের  জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক স্থাপনা গত দুই দিনে উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রথম দফায় ২৫ ও ২৬ নভেম্বর এবং দ্বিতীয় দফায় শনিবার ও গতকাল রবিবার অভিযান চালিয়ে অন্তত দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা সব বাণিজ্যিক ভবনসহ কাঁচাপাকা ছোটো-বড়ো দোকান ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে মহাসড়কের গেণ্ডা বাসস্ট্যান্ড থেকে শিমুলতলা পর্যন্ত এ অভিযান চালানো হয়    —ইত্তেফাক