গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, নগরীর উন্নয়নের জন্যই রাস্তা প্রশস্ত করা হচ্ছে। গাজীপুরে গত ৪০ বছরেও পরিকল্পিত কোনো রাস্তা করা হয়নি। ফলে জনসাধারণের চলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে। যদি এইভাবে চলতে থাকে ভবিষ্যতে এই শহর চলাচলের অযোগ্য হয়ে যাবে।
তিনি শনিবার দুপুরে গাজীপুর মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডে উত্তর সালনা এলাকায় মাদরাসা ই মদিনাতুল কুরআনের উদ্যোগে হাজিদের পুনর্মিলনী ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুফতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মনজুর হোসাইন ও আতাউল্লাহ মণ্ডল প্রমুখ। এ সময় আট জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করেন ভারতের মুরুব্বি আল্লামা সোহরাব আলী খান কাসেমী।