আলম তালুকদার
সব জিনিসের ঊর্ধ্বগতি
এবং যাদের শান্ত মতি
আকাশ পানে সবার গতি
আস্তে নহে দ্রুত অতি
ছুটছে সাথে অধঃপতি!
এক সকালে বাজল কানে
গাছপালারা ঊর্ধ্ব পানে
ঘরবাড়ি সব কিসে টানে
নদীনালা উদাস গানে
ঊর্ধ্বগতির অনুষ্ঠানে!
সব উপরের সীমা থাকে
উপর পানে কারা ডাকে?
মারছে থাবা সবার টাকে
আকাশটা কে ধরে রাখে?
কেউ থামে না বাকুম বাকে!
ঊর্ধ্বগতির পোয়াবারো
নাই আপত্তি? বাজুক বারো!
নাম ছুটেছে পায়ের দিকে
দাম ছুটেছে উপর দিকে!