অঞ্জন’স
বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো অঞ্জন’স এবারও বিজয়ের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছে। এবারের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত পত্রিকার সংবাদের কোলাজ, মুক্তিযুদ্ধবিষয়ক দেয়াল চিত্র ও জাতীয় ফুল শাপলা অনুপ্রেরণা হিসেবে ব্যবহূত হয়েছে। আমাদের পতাকার রং লাল ও সবুজ পোশাক ডিজাইনে বেশি গুরুত্ব পেয়েছে। এ আয়োজনে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের টপস, সালোয়ার-কামিজ, টি-শার্ট পাওয়া যাবে। এছাড়া শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শাড়ি, টি-শার্ট, ফ্রক ও সালোয়ার-কামিজ।
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিজয় দিবস উপলক্ষে গত ৬ ডিসেম্বর বেইজক্যাম্প গ্রামার স্কুুলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাণ-আরএফএলের সৌজন্যে বেইজক্যাম্প গ্রামার স্কুল প্রাঙ্গণে সকাল ১০টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনটি বিভাগে বিভক্ত শিশুরা ছবি এঁকেছে মনের আনন্দে। ‘ক’ বিভাগের বিষয় ছিল উন্মুক্ত। ‘খ’ ও ‘গ’ বিভাগের শিশুরা এঁকেছে পতাকা, শাপলা ফুল, মুক্তিযুদ্ধ, বিজয় দিবস ইত্যাদি বিষয়ে। প্রতিটি বিভাগে তিনটি করে পুরস্কার ছাড়াও বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। অংশগ্রহণকারী সকল শিশুই পেয়েছে সনদপত্র। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল প্রাণ পটেটো চিপস এবং কোস্পন্সর হিসেবে ছিল অঞ্জন’স, পিনস অ্যান্ড পেনস, স্টিলমার্ক, স্কাই থাই, টেকভেন ও স্পিড ফেব্রিক। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল রে কমিউনিকেশন। আগামী ১৬ ডিসেম্বর সকাল ১০টায় বেইজক্যাম্প গ্রামার স্কুল ও বুলবুল ললিতকলা একাডেমি (গুলশান শাখা) সম্মিলিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ঈশ্বরদীতে রঙ বাংলাদেশ
২০১৭ সালে ঐতিহ্যবাহী শহর ঈশ্বরদীতে যাত্রা শুরু করে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। আর ক্রেতাদের আন্তরিক সমর্থনে উজ্জীবিত হয়ে ফাশন হাউসটি এখন আরো বৃহত্ পরিসরে আয়োজন সাজিয়েছে জাকের সুপার মার্কেটের তৃতীয়তলায়। সম্প্রতি এর উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, যিনি এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঙ বাংলাদেশের সিইও সৌমিক দাস। উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি কে এম আবুল বাশার, পাকশী রেলওয়ে কলেজের সহকারী অধ্যাপক মো. আখতার হোসেন রায়হান, জাকের পার্টির নেতা আব্দুল গাফফার পান্না, অধ্যাপক ড. আসলাম হোসেন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সাঈফ হাসান সেলিম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন রঙ বাংলাদেশের শুভানুধ্যায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নতুন আঙ্গিকে যাত্রা উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ আউটলেটের সকল সামগ্রীতে থাকছে ২০% পর্যন্ত বিশেষ মূল্যছাড়।
মনকাড়া ইকেবানা প্রদর্শনী
সম্প্রতি রাজধানীর পলাশী-নীলক্ষেতের ব্যানবেইস ভবনে দিনব্যাপী আয়োজিত ইকেবানা প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মণি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ইউনেস্কো ক্লাব ও ইউনেস্কো কমিশনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সরকারের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, ব্যানবেইস-এর ডিজি মো. ফসিউলল্লাহ, বিএনসিইউ-এর ডিএসজি মো. মনজুর হোসেন ও ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। সাংসদ ও ইউনেস্কো ক্লাবের সভাপতি মাসুদা এম. রশীদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন সুলতানা তাহমিনা, দ্বিতীয় মেহবুবা রহমান ও তৃতীয় পুরস্কার পেয়েছেন মেহের আকতার। প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মনকাড়া এই ইকেবানা প্রদর্শনী ছিল বেশ আকর্ষণীয়। নগরীর ২৫ জন তরুণী ও নারীরা এ প্রতিযোগিতা অংশ নেন।
ডুয়েটএ্যাড
বিজয় দিবস উপলক্ষে ছোট-বড়োদের মিলিয়ে ১০ রকম ডিজাইনের টি-শার্ট ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ডুয়েটএ্যাডে। শীতকে গুরুত্ব দিয়ে একটু মোটা কাপড় ব্যবহার করা হয়েছে। টি-শার্টের ডিজাইনের মধ্যে রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আমরা তোমাদের ভুলব না, মানচিত্র বাংলাদেশ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, ১৯৭১, জয়বাংলা ইত্যাদি।
অথেনটিক সুগন্ধি সম্ভার নিয়ে সানডোরার যাত্রা শুরু
একই ছাদের নিচে জনপ্রিয় অনেক ব্র্যান্ডের অথেনটিক সুগন্ধি (পারফিউম) নিয়ে দেশে যাত্রা শুরু করল সানডোরা। জনপ্রিয় ও বিখ্যাত আন্তর্জাতিক সুগন্ধি ব্র্যান্ডগুলোর অথেনটিক পণ্যের অফিশিয়াল রিটেইলার সানডোরা। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজার অনুযায়ী খুচরা মূল্যে এবং সঠিকমানের নিশ্চিয়তায় পছন্দের সেরা সুগন্ধি ব্র্যান্ডগুলোর আসল এবং নির্ভরযোগ্য পণ্য ক্রেতাদের হাতে তুলে দেবে। সম্প্রতি রাজধানীর বনানীর ১২নং রোডে সানডোরার নতুন আউটলেট উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বেস্ট ইন ব্র্যান্ডসের চেয়ারম্যান ফেদেরিক কেস্যঁ, সিইও ক্রিশ্চিয়ান স্যাতের, সিওও ব্রুনো বিয়াঙ্কি। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিউটি ব্লগার, ইনফ্লুয়েন্সার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সানডোরাতে সুগন্ধিপ্রেমীদের জন্য নানা ধরনের প্রিয় সব সুগন্ধি রয়েছে। বুলগেরি, নিনা রিচি, কোচ, ল্যঁভে, কিলিয়ান, অ্যাকোয়া ডি পার্মা, বন্ড নাম্বার নাইন, জ্যঁ পল গটিয়েসহ জনপ্রিয় অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
প্রাণ আপের আয়োজনে পূর্ণিমা যাবেন বিয়ের অনুষ্ঠানে
বিয়ের অনুষ্ঠান আরো রাঙিয়ে দিতে ‘উত্সবে আয়োজনে’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’। এ ক্যাম্পেইন চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এ ক্যাম্পেইনের আওতায় তিন জন সৌভাগ্যবান ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে যাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও তরুণ অভিনেতা তামিম মৃধা। এছাড়া ক্রেতারা প্রাণ আপের বিশেষ প্যাক অর্ডার করতে পারবেন, যেখানে প্রাণ আপের বোতলে থাকবে বর ও কনের নাম।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনেরর ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশি ব্যবসায়ী গ্রুপকে আকৃষ্ট করতে লাইফস্টাইল সংযোগ উন্মোচন করল সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড
সম্প্রতি বৈশ্বিক সম্মেলন, ইনসেন্টিভ ট্রাভেল, কনভেনশন ও প্রদর্শনীর (এমআইসিই) ক্ষেত্রে পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশে ‘ইন সিঙ্গাপুর ইনসেন্টিভস অ্যান্ড রিওয়ার্ডস’ শীর্ষক একটি প্রোগ্রাম চালু করছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি)। ব্যবসায়িক প্রতিনিধি ও কর্পোরেটদের প্রোগ্রাম সম্পর্কে পরিচয় করাতে ও কীভাবে এই প্রোগ্রাম থেকে সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে জানাতে সম্প্রতি ঢাকার একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড। সিঙ্গাপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হয়ে নির্ধারিত এমআইসিই গ্রুপের প্রতিনিধিদের উপভোগ্য অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করার মাধ্যমে সিঙ্গাপুরে বিটিএমআইসিই ভ্রমণকারীদের সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০১৮ সালে ২.৯ মিলিয়নেরও বেশি বিটিএমআইসিই পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণ করতে যান, যা ২০১৭ সালের পর্যটক সংখ্যা থেকে ১২.১ শতাংশ বেশি।