১১তম আসরে ‘দুই বাংলার নাট্যমেলা’

বিনোদন রিপোর্ট

 

প্রাঙ্গণেমোরের আয়োজনে শুরু হয়েছে ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’। এই নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে ৪টি এবং বাংলাদেশের ৫টি উল্লেখযোগ্য প্রযোজনার প্রদর্শনী হবে। ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উত্সব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের সংকট- দর্শক না ভালো নাটক’ শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ধারণাপত্র পাঠ করবেন হাসান শাহরিয়ার এবং মূখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন স্বপন রায়, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, রতন সিদ্দিকী, মোহাম্মদ আলী হায়দার, রহমান রাজু। সঞ্চালক হিসাবে থাকবেন অনন্ত হিরা।

এছাড়া ‘প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধা সহযোদ্ধা সম্মাননা ২০১৯’ প্রদান করছে নাট্যযোদ্ধা মামুনূর রশীদের সহধর্মিনী গওহর আরা চৌধুরী, নাট্যযোদ্ধা আতাউর রহমানের সহধর্মিনী শাহিদা রহমান এবং নাট্যযোদ্ধা লিয়াকত আলী লাকীর সহধর্মিনী কৃষ্টি হেফাজ।

আজ কলকাতার রসিকতা মঞ্চস্থ করবে অভিজ্ঞান ভট্টাচার্য নির্দেশিত ‘জ্যান্ত হ্যামলেট’। শেক্সপিয়ার হ্যামলেট গল্পের বিষয় যে আজকের সমাজেও ভীষণভাবে প্রাসঙ্গিক, তা তুলে ধরা হয়েছে এ নাটকে।

আগামীকাল ফয়েজ জহিরের নির্দেশনায় বিবর্তন যশোর নিয়ে আসবে নাটক ‘কৈবর্তগাথা’। নাটকটি রচনা করেছেন আবদুল্লাহহেল মাহমুদ, নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। প্রাচীন বাংলার একটি ইতিহাস নিয়ে এ নাটক।

১২ ডিসেম্বর আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’, ১৩ ডিসেম্বর লোকনাট্য দলের ‘আমরা তিনজন’। উত্সবের সমাপনী দিনে দিল্লির দল গ্রিনরুম থিয়েটার প্রযোজিত ও অঞ্জন কাঞ্জিলাল নির্দেশিত নাটক ‘বিসমিল্লা’ মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে প্রাঙ্গণেমোর আয়োজিত এবারের ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’।

১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের সংকট দর্শক না ভালো নাটক’ শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।