খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল অফিস

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার দুপুরে আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।

বিএনপিপন্থি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী আহম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মদ বাবলু ও অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন।