জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগর থানা পুলিশ ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ তরুণকে গ্রেফতার করেছে। রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাঁচ মাদক ব্যবসায়ী হচ্ছে:মহানগর উত্তরপাড়ার সালাউদ্দিন শাওন, হাসপাতালপাড়ার সাইফুল ইসলাম, নূতন তেঁতুলিয়ার নজরুল ইসলাম, পুরাতন তেঁতুলিয়া গ্রামের সোহাগ ও মনোহরপুর গ্রামের তুহিন।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পাঁচ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল, সাত পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।