মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে লটারির মাধ্যমে বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুর দেড়টায় উপজেলার তালবাড়িয়া খাদ্য গুদামে এ ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ। এ উপলক্ষ্যে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম বলেন, স্থানীয় বাজারে কৃষক ধানের দাম পাচ্ছে প্রতি কেজি ১৫ টাকা, আমরা দিচ্ছি প্রতি কেজি ২৬ টাকা। মিরসরাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম সরকার বলেন, লটারির মাধ্যমে ২ হাজার ৮৯ জন কৃষককে ধান ক্রয়ের জন্য বাছাই করা হয়েছে।