ফটো ক্যাপশন

দিনাজপুরের পুলহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ব্যাংকের রংপুর জোনপ্রধান এ কে এম পেয়ার আহমদ এতে  সভাপতিত্ব করেন

০০০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেওয়ান টাওয়ারে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের ৭২তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাচোল পৌরসভার মেয়র মো. আব্দুর রশিদ, এনআরবিসি ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু ও পরিচালক ড. নুরুন নবী

০০০০

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৭৮তম শাখা উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মতিউর রহমান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী

০০০০

ফুড চেইন ব্র্যান্ড ‘কিউ-বিস্ট্রো’ ঢাকার মোহাম্মদপুরে নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। বিশিষ্ট অভিনেতা ও ব্যাংকার আজম খান রাজধানীর মোহাম্মদপুরে নুরজাহান রোডে নতুন এ শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় খাবারবিষয়ক দেশের প্রথম পূর্ণাঙ্গ ম্যাগাজিন ‘স্বাদকাহন’-এর সম্পাদক ইশরাত জাহান দিলরুবা উপস্থিত ছিলেন