জেলা প্রশাসক গোল্ডকাপ
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
গতকাল সোমবার লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় চৌদ্দগ্রাম উপজেলা দল ২-০ গোলে নাঙ্গলকোট উপজেলা দলকে হারিয়েছে। প্রথমার্ধে আব্দুল্লাহ আল জীবন ও দ্বিতীয়ার্থে জহুরুল ইসলাম গোল করেন। আজ মঙ্গলবার একই ভেনুতে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।