সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইলের শতবর্ষী আলেমে দ্বীন ওস্তাজুল ওলামা আল্লামা শাঈখ মোহাম্মদ আলী কাসেমী (রহ.) গত রোববার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ছিলেন শান্তির প্রতীক। শিরক-কুফর-ফেতনা ও বাতেল বিরোধী আন্দোলনের জীবন্ত ইতিহাস। বর্তমানে তিনিই ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বয়স্ক আলেমে দ্বীন। গতকাল সোমবার বাদ জোহর কুট্টাপাড়া খেলার মাঠে অর্ধলক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে তার জানাজা শেষে জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে।