একটা সময় সিনেমা হলে মধ্যবিত্ত, নিম্নবিত্তের পাশাপাশি উচ্চবিত্ত দর্শক আসতো। অশ্লীলতা গ্রাস করলে তারা মুখ ফিরিয়ে নেয়। যৌথ প্রযোজনার সিনেমাগুলো রিলিজের সময় সেসব উচ্চবিত্ত, রুচিশীল দর্শকরা আবার হলে আসতে শুরু করে। নিয়ম-নীতি দিয়ে আটকে যৌথ প্রযোজনায় কাজ বন্ধ হওয়ায় আবার তারা হলবিমুখ হয়েছেন। যারা আন্দোলন করে যৌথ প্রযোজনা আটকালেন তাদের মধ্যে কিছু মানুষ আমাকে এখন বলছেন, যৌথ প্রযোজনাই ভালো ছিল। সিনেমা হলগুলো সচল ছিল। না বুঝেই আন্দোলন নেমেছিল। আমি তখনই বলেছিলাম, ব্যক্তি আক্রোশ থেকে ঈর্ষান্বিত হয়ে করা হচ্ছে। যাদের হাতে কাজ নেই তারা এখন আমাকে উপলব্ধি জানিয়ে অনুতপ্ত হচ্ছেন। এখন ইন্ডাস্ট্রিতে যে সমিতি-সমিতি খেলা চলছে, এগুলোর তত্পরতা না কমলে সিনেমার কোনো উন্নতি হবে না। আর এত নিয়ম-নীতি দিয়ে আটকালে সৃজনশীল কাজ হয় না।
যৌথ প্রযোজনার সিনেমায় কমে যাওয়া প্রসঙ্গে
চিত্রনায়ক শাকিব খান