ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় রাস্তার পাশে ময়লার ডাস্টবিন থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। 

পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা নবজাতকের ওই লাশটি রেখেছে তা জানতে পারেনি পুলিশ।

তেজগাঁও থানা পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নাখালপাড়ার বাবুলবাগে রেললাইনের পাশে ময়লার ডাস্টবিনে এক নবজাতকের লাশ ওড়নায় পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর সেটা থানায় জানালে পুলিশ সকাল ৯টায় লাশটি উদ্ধার করে। 

ধারণা করা হচ্ছে, গত সোমবার রাতের যেকোনো সময় লাশটি ফেলে রাখা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ