স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী কলেজের ১০তলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে তিনি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. ইলিয়াছ উদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মেসার্স সাব ট্রেডার্সের প্রোপ্রাইটার আহসানুজ্জামান হাসান বলেন, এ ভবনটি নির্মাণের সময়কাল ধরা হয়েছে ৩১ মাস। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ২৪ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।