ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

ইত্তেফাক রিপোর্ট

তেজগাঁওয়ের নাখালপাড়ায় রাস্তার পাশের ডাস্টবিন থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা নবজাতকের ঐ লাশটি রেখেছে তা জানতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, গত সোমবার রাতের যে কোনো সময় লাশটি ফেলে রাখা হয়েছে।