দেখবে যদি এসো এসো
আমার সর্বনাশ!
রাস্তা থাকে পানির নিচে
বছরে চার মাস।
রাস্তাটি ভাই নয় দূরে
দুবলহাটি ভীমপুরে
বিল এলাকার এ পথ যদি
পাড়ি দিতে চাও—
শুকনো মসুম পায়ে চলা
বর্ষা এলে নাও।
দুবলহাটি কাটখইরে
চলা সহজ নয়
চলতে গেলে অনেকটা পথ
পাড়ি দিতে হয়।
পাকা সড়ক সেই পথে
যাক না চাষি যেই রথে
পণ্য নিয়ে সদরে যায়
খরচ কয়েক গুণ
লাভের হিসেব কষতে গিয়ে
খসছে পানের চুন।
ছোটো ছোটো গ্রামে আমার
আঁকা সবুজ টিপ
বন্যা ভাসে চতুর্দিকে
বর্ষা এলে দ্বীপ।
রাস্তাখানি চাই পাকা
প্রাণের দাবি ভাই কাকা
নৌকা করে দীর্ঘ পথে
আজ কিংবা কাল
শিশু-কিশোর বৃদ্ধ জোয়ান
চরম নাজেহাল...
শফিক শাহরিয়ার
হাঁসাইগাড়ী ইউনিয়ন,
নওগাঁ