ভুয়া ফেসবুক আইডি দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার প্রতারকের নাম মনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একটি ফেসবুক আইডি থেকে নারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পর তাদের প্রলুব্ধ করে পুরুষ ক্লাইন্টদের চাহিদা মতো সরবরাহ করতো। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল ইসলাম।
রাইড শেয়ারিং প্রতারক চক্রের ছয় সদস্য গ্রেফতার : সিআইডি পুলিশ গতকাল রাজধানীর কাফরুল এলাকা থেকে রাইড শেয়ারিং প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-আবুল হোসেন, মো. খোকন, মো. রিপন, তোফাজ্জল হোসেন তপু, মো. আজম সরকার ও আব্দুল্লাহ আল আমান ওরফে ডলার। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান।