হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেছেন, শিগিগরই মন্ত্রিসভায় পরিবর্তন আসছে না। তার প্রথম অগ্রাধিকার হচ্ছে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে হংকং অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে যাবে বলে মনে করেন ক্যারি ল্যাম। শনিবার চীন সফরে যাবেন ল্যাম। এর আগে গতকাল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ল্যাম এই কথা বলেন। সম্প্রতি গণতন্ত্রীপন্থি একজন ধনকুবেরের পত্রিকায় বলা হয়, বেইজিংপন্থি ল্যাম মন্ত্রিসভায় পরিবর্তন আনছেন। —রয়টার্স