১৬ ডিসেম্বর বৈশাখী টিভির ‘সকালের গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী তিমির নন্দী। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮ টা ২০ মিনিটে। স্বাধীনতার গান ছাড়াও তিনি গাইবেন দেশাত্মবোধক কয়েকটি গান।