একুশে পরিষদের আয়োজনে নাচ-গান

আব্দুর রউফ রিপন

নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁয় ব্যতিক্রমী সংগঠন উড়ন্তের শিল্পকর্ম বিনিময় উপলক্ষে নওগাঁর একুশে পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো নাচ-গান। গত শনিবার বিকেলে নওগাঁর দুবলহাটি রাজবাড়ি প্রাঙ্গণে একুশে পরিষদ আয়োজন করে আদিবাসী নৃত্য, দেশের গান, আধুনিক গান ও সাধারণ নৃত্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে পলাশ কুমার দাশ রচিত দুবলহাটি রাজবাড়ির ইতিকথা নাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানটি দেখার জন্য রাজবাড়ি প্রাঙ্গণে হাজার হাজার মানুষের উপস্থিতি চোখে পড়ে।  

এছাড়াও অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অংশগ্রহণ করেন নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উপদেষ্ঠা সজল চৌধুরী, সাধারণ সম্পাদক এম এম রাসেল, উড়ন্তের নির্বাহী পরিচালক সাদিয়া মিজান প্রমুখ। অতিথি হিসেবে আলোচনায় অংশ্রগহণ করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পরিষদের সদস্য নওরীন আক্তার শারমিন। সংগীত পরিবেশন করেন একুশে পরিষদের সহ-সাংস্কৃতিক সম্পাদক বিপুল কুমার, রাহুল ও বৃষ্টি। তবলায় সহযোগিতা করেন একুশে পরিষদ নওগাঁর সাংস্কৃতিক সম্পাদক রণজিত্ কুমার পাল।

নৃত্য পরিবেশনা করে সুনন্দা, চেরাগপুরের আদিবাসী সাংস্কৃতিক দল ও সান্তাহারের দলিত সম্প্রদায়ের সাংস্কৃতিক দল। এ সময় আরো উপস্থিত ছিলেন একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নাইস পারভীন ও মাগফুরুল হাসান বিদ্যুত্, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু দেবনাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনন্দ সরকার, আবু মুসা আল হোসাইন তারিক, নাজমীন মুন্নি, কাইয়ূম হোসেন, কলেজ শাখার সহ-সভাপতি সুমন কুমার।

এছাড়া জমিদার বাড়িটিতে পৃথিবীর ১০টি দেশ থেকে আগত ৩১জন শিল্পী, গবেষক  ও সৃজনশীল কর্মী একত্রিত হয়েছেন। উড়ন্ত শিল্পীগোষ্ঠীর আবাসিক শিল্পকর্ম বিনিময় কর্মসূচি অষ্টম ও নবম পর্বের কর্মকাণ্ডের প্রধান মিলনস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে এই জমিদার বাড়িটিকে। এর প্রতিটি পর্বের শেষে একটি স্থানীয় প্রদর্শনী উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ২৭ নভেম্বর আয়োজন করা হয় একটি বিশেষ মঞ্চনাটক। এটি পরিচালনায় ছিলেন প্রাচ্যনাটের কাজী তৌফিকুর ইসলাম এবং অভিনয়ে অংশগ্রহণ করেন প্রাচ্যনাটের সদস্যসহ নওগাঁ জেলার স্থানীয় থিয়েটার কর্মীরা। এছাড়া্ও নওগাঁর স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত হয় চিত্রাঙ্কন কর্মশালা, বাউল গানের আসর ও চলচিত্র প্রদর্শনী।