‘নাচটাই আমার জীবনের ধ্যান-জ্ঞান’

সারাদেশ বিনোদন ডেস্ক

 

মিজানুর রহমান। ছোট থেকে নাচের প্রতি অনেক আগ্রহ। তাই ১২ বছর ধরে নাচের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে নাচের প্রোগ্রাম এবং নাচের পাশাপাশি বাফাসহ রাজধানীর ৪টি স্কুলে নাচের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন বর্তমানে। বরাবরই নিজের যেকোনো কাজে বাবাই তার অনুপ্রেরণা।

নিজের সৃজনশীল কাজ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘আমার বাবার হাত ধরে এই মিডিয়া জগতে প্রবেশ করা। আমার চাচা বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক (লোকমান হাকিম)। আমি মূল টিভি প্রোগ্রাম করে থাকি। বাংলাদেশ টেলিভিশনে নৃত্যানুষ্ঠান, চ্যানেল আই, এটিএন বাংলা, মাই টিভি, এনটিভিসহ আরো অনেক চ্যানেলে আমার নাচের দৃষ্টান্ত রয়েছে। আমার নাচের গুরু হাসান ইমাম, তাবাছুম আহমেদ, সাজু স্যার, মুছা স্যার। আমি যতদিন বেঁচে থাকবো নাচ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। নাচটাই আমার জীবনের ধ্যান-জ্ঞান। দেশবাসী সবাই আমার জন্য দোয়া করবেন।’