ফ্যান্টম হিরোজ পেল শিরোপা

সুনামগঞ্জে কিউট  ১ম বিভাগ হ্যান্ডবল

সুনামগঞ্জ প্রতিনিধি:

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সুনামগঞ্জ স্টেডিয়ামে কিউট  প্রথম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফ্যান্টম হিরোজ। গতকাল বুধবার বিকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্যান্টম হিরোজ ৩১-১০ গোলে এফ এইচ ক্লাবকে হারায়। বিজয়ী দলের মামুন আহমদ অপু ফাইনালের সেরা খেলোয়াড় হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।