ম্যানইউকে নিয়ে আগ্রহ নেই বাফুফের

স্পোর্টস রিপোর্টার

ইংলিশ ফুটবল দল ম্যানচেস্টার ইউনাটেড বাংলাদেশে আসবে এমন একটা প্রস্তাবনা নিয়ে কথা উঠেছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ম্যানইউ ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসবে। কিন্তু শেষ পর্যন্ত এটা হচ্ছে না। ম্যানইউর আসা হচ্ছে না বলে বাফুফের সূত্রে জানা গেছে। বাফুফের নির্ভরযোগ্য সূত্র বলছে ম্যানইউর প্রতিনিধি দল ঢাকা সফর করে ফেরার পর আমাদের আর আগ্রহ ছিল না। ম্যানইউ বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসলে ৩২ কোটি টাকা খরচা করতে হবে। তাছাড়া ম্যানইউ খেলবে কার বিপক্ষে ? সেটিও একটি প্রশ্ন ছিল।