দুই আসামি গ্রেফতার

নারী নির্যাতন

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় নারী নির্যাতনের অভিযোগে পৃথক মামলায় দণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিম উদ্দিন বলেন, নারী নির্যাতন মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার নগরজিত্পুর গ্রামের মশিউর রহমানকে গ্রেফতার করা হয়। পৃথক নারী নির্যাতন মামলায় কামদেব গ্রামের রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। রুহুল আমিন ঐ মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত ও ১ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। তারা দুই জন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।