মিরসরাইয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় দুই ভারতীয় নাগরিকের লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে। মঙ্গলবার দিনগত রাত ১টায় গ্রেফতার হওয়া এক ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মালামাল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত ২৩ নভেম্বর রাত সাড়ে ৯টায় নয়দুয়ারিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ভারতীয় নাগরিক ডাকাতের কবলে পড়েন। এসময় ডাকাতরা ভারতীয় নাগরিক কৌশিক ভট্টাচার্য্য (৩৩) ও আকিব জাফের (২৭)-এর গাড়িতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়।

 এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ইত্তেফাককে বলেন, ভারতীয় নাগরিকের গাড়ি ডাকাতির ঘটনায় জড়িত পলাতক আসামিদেরকেও দ্রুত গ্রেফতার করা হবে।